1. admin@weeklyprekkhapot.com : admin :
বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন

।। বান্দরবান প্রতিনিধি ।।
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত
বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

পার্বত্য চট্টগ্রামের নৈসর্গিক রূপ ও সম্প্রীতির বার্তা নিয়ে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শুরু হয়েছে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলা। গতকাল রাতে উৎসবমুখর পরিবেশে প্রদীপ প্রজ্জ্বলন ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই শারদীয় দুর্গোৎসব ও মেলার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী (এমপি)।

উদ্বোধনী বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সম্প্রদায়ের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদের আবহমান কালের সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও অসাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করার এক অনন্য সেতুবন্ধন। এই উৎসব অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের জয়ের প্রতীক। পূজার আনন্দ ও মানবিক মূল্যবোধ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়—এটাই আমাদের প্রত্যাশা।

পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কথা উল্লেখ করে মন্ত্রী নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, উৎসব চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় সচেতন জনগণকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে।

একই সাথে তিনি পুনর্ব্যক্ত করেন যে, বর্তমান সরকার দেশের প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা, মৌলিক অধিকার এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুসংহত ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার সর্বত্র এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ঢাকের বোল, কাঁসর-ঘণ্টা, আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন পূজামণ্ডপ। চলতি বছর বান্দরবান জেলার সাতটি উপজেলায় মোট ৩৩টি পূজামণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দ এবং জেলা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিবর্গ।

উদ্বোধনী পর্বের মূল আনুষ্ঠানিকতা শেষে সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষার প্রসারে অনুকরণীয় পদক্ষেপ হিসেবে এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park