1. admin@weeklyprekkhapot.com : admin :
স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম

।। মো. হাবিবুর রহমান ।। (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত
স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

স্বপ্ন তাদের ফুটবল ঘিরে, চোখ আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরার। সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখানের তানভীর সারোয়র (১৭) ও মাহিম আহমেদ((১৭) ।

চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন (আইএসএফ) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেই দলের সদস্য হয়ে আগামী শনিবার (১৭ অক্টোবর) চীনের উদ্দ্যেশ্যে রওনা দিবে সিরাজদীখানের তানভীর সারোয়র (১৭) ও মাহিম আহমেদ((১৭)।

তাদের এ অর্জনে আনন্দিত পরিবার, স্বজন ও এলাকাবাসী।

আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) এ ফুটবল প্রতিযোগিতা।

এতে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা ও ক্রীড়াশৈলী তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তারা।

তানভীর সারোয়ার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে ও পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র।

মাহিম আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র।

নিজ এলাকার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তাদের জন্য নিঃসন্দেহে গর্বের। তারা এ যাত্রা শুধু পরিবারের জন্য নয়, পুরো এলাকার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park