1. admin@weeklyprekkhapot.com : admin :
এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু

।। লালমনিরহাট প্রতিনিধি ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত
এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু (এমপি) বলেছেন, দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত লালমনিরহাটের কাংখিত উন্নয়নে তিনি নিরন্তর কাজ করে যেতে চান।

তিনি বলেন, বর্তমান সরকার কোনো অঞ্চল বিশেষের প্রতি বৈষম্য না করে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের উন্নয়নে কাজ করছে। লালমনিরহাটেও এ উন্নয়নের ছোঁয়া লেগেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বড়বাড়ী জিসি-কুলাঘাট ইউপি বারোহাত কালী মন্দির ভায়া আওলিয়ার পার্ট সড়কের উন্নয়নকাজের উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথাগুলো বলেন।

ধরলা নদীর ভাঙনরোধে গৃহীত উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে নদীর তীর সংরক্ষণে বাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প পাস হয়েছে। শিগ্‌গিরই এর বাস্তবায়ন কাজ শুরু হবে।

তিনি এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজন ও সমস্যার কথা তাঁকে জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আখতারুজ্জামান, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলীসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এর আগে মন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ীতে স্বোচ্চার সংসদের নতুন ভবনের উদ্‌বোধন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park