1. admin@weeklyprekkhapot.com : admin :
অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

।। জামালপুর প্রতিনিধি ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত
অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুক্রবার ১৬ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধন ও গাছের চারা বিতরণ, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অসহায় ও গরীব ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি)।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সাধারণ জনগণের স্বস্তি নিশ্চিতের রাজনীতি করে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের গ্যাস বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাত যদি দেশের জন্য কাজ করে তবে অচিরেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে এগিয়ে আসতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা গ্রহণ করতে হবে।

মন্ত্রী বলেন, বহির্বিশ্বে বর্তমান সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে। আমেরিকা সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পোশাক খাতের ভুয়সী প্রশংসা করেছেন।

উপস্থিত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের আইন শৃংখলা রক্ষায় রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি থাকবে। কিশোর কিশোরীদের পড়াশুনার পাশাপাশি খেলার মাঠে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।

বক্তব্য শেষে মন্ত্রী উপস্থিত ব্যক্তিবর্গের কাছে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সফল হওয়ার দোয়া কামনা করেন। এর আগে বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করেন মন্ত্রী। এসময় উপজেলা প্রাঙ্গণে তিনি একটি বৃক্ষ রোপণ করেন।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীগণসহ স্থানীয় বি এন পির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park