1. admin@weeklyprekkhapot.com : admin :
চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে : ড. আব্দুল্লাহ-আল-মামুন​ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে : ড. আব্দুল্লাহ-আল-মামুন​

।। হাবিপ্রবি প্রতিনিধি ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত
চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে : ড. আব্দুল্লাহ-আল-মামুন​। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলামকে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি বলেছেন, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীদের স্নাতক শেষ করে চাকরি খুঁজতে না হয়; বরং শিল্পপ্রতিষ্ঠানগুলোই তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেরাই অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অডিটোরিয়াম-১-এ ‘দ্য রোল অব অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি কলাবোরেশন: রিসার্চ এক্সেলেন্স, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

হাবিপ্রবি প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রায় ৪০ জন ব্যবসায়ী ও উদ্যোক্তা সেমিনারে অংশ নেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শিল্পখাতের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

সেমিনারে দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক বলেন, শিল্পপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় উদ্ভাবনী চিন্তাশক্তিসম্পন্ন মানুষ খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আসার আগ থেকেই উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা গেলে শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী না হয়ে ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

অনুষ্ঠানের সভাপতি ও হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ বলেন, নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার উদ্যোগ সফল করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পখাতের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করলে তাদের চাহিদা অনুযায়ী একাডেমিক কারিকুলাম সাজানোর সুযোগ তৈরি হবে।

এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য ও ক্রেস্ট প্রদান শেষে উপাচার্যের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের গবেষণা, উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park