1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে স্বর্ণের বারসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে স্বর্ণের বারসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯৮ বার পঠিত
জয়পুরহাটে স্বর্ণের বারসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বারসহ মোস্তাকিম(২২) এক যুবককে আটক করেছে। আটককৃত চোরাকারবারী মোস্তাকিম রহমান দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ দামুদার গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৮ মার্চ, ২০২৪ ইং) বিকালে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সীমান্তের নিকটবর্তী এলাকা দিয়ে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা কালে ৪টি স্বর্ণের বারসহ এক যুবককে জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি) এর সদস্যরা ওই যুবককে আটক করে।
সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮৯/এমপি হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ দামুদার নামক স্থানে অভিযান পরিচালনা করে।
তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে বিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই সময় স্বর্ণের পাশাপাশি একটি সীমকার্ডসহ একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণসহ মালামালের মূল্য প্রায় ৪৪ লক্ষ ৮১ হাজার ২ শত টাকা।
ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র এই কর্মকর্তা নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park