1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁদপুর সদর ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদে মেম্বার পদপ্রার্থী ইউসুফ পাঠান ফাহিম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁদপুর সদর ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদে মেম্বার পদপ্রার্থী ইউসুফ পাঠান ফাহিম

।। চাঁদপুর প্রতিনিধি ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত
চাঁদপুর সদর ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদে মেম্বার পদপ্রার্থী ইউসুফ পাঠান ফাহিম। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার পদে প্রার্থী হয়েছেন স্থানীয় বাসিন্দা ইউসুফ পাঠান ফাহিম।

ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন বলে জানা গেছে। ফাহিম চাঁদপুর সদর ৯নং বালিয়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক চাঁদপুর সদর থানা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রয়েছে। এছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা সম্পর্কে ইউসুফ পাঠান ফাহিম বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছি। মানুষের পাশে থেকে কাজ করার আগ্রহ থেকেই ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদে মেম্বার পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছি। এলাকার মানুষের মতামত ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

ফাহিম বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের মানুষের দৈনন্দিন সমস্যা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা ও স্থানীয় উন্নয়নমূলক বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। প্রবীণ, তরুণসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশা রয়েছে।

ফাহিম আরও বলেন, আমার কাছে নির্বাচনে প্রার্থী হওয়া শুধু একটি পদ অর্জনের বিষয় নয়, বরং এলাকার মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ। এ জন্য আমি ইউনিয়নবাসীর মতামত, দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের প্রার্থীতার বিষয়টি জানান দিচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় ৯নং ইউনিয়নের ফাহিম’র মেম্বার পদে প্রার্থী হওয়ার ইচ্ছার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park