1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

।। বিশেষ প্রতিনিধি ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরাম-এ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সমঝোতার মাধ্যমে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী U Tin Oo Lwin সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় মন্ত্রী দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

ফোরাম চলাকালে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম Sputnik International-কে একটি বিশেষ সাক্ষাৎকার দেবেন সংস্কৃতি মন্ত্রী। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বহুমাত্রিক ধারার পরিচয় তুলে ধরবেন।

ফোরামের দ্বিতীয় দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়ভিত্তিক সেশনে সংস্কৃতি মন্ত্রী “Folk Artisan Craftwork Rebooted” শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য প্রদান করবেন। সেখানে তিনি বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্পের পুনর্জাগরণ ও ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবেন।

আগামীকাল বিকেলে অনুষ্ঠিতব্য ফোরামের Plenary Session-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ত্যাগ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের ২ জন যুগ্মসচিব প্রতিনিধিদলে রয়েছেন। ২৪–২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক কালচারস ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বহুমাত্রিক সংস্কৃতি এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সফর শেষে মন্ত্রী ২৮ সেপ্টেম্বর ২০২৬ দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park