1. admin@weeklyprekkhapot.com : admin :
অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ

।। গোদাগাড়ী, রাজশাহী প্রতিনিধি ।।
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত
অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোদাগাড়ী পৌর শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী ডাইংপাড়া গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুল ইসলাম রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা সাবেক ছাত্রনেতা ও পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বাদশা।

এ সময় যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

তাদের দাবি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শান্তি ও স্থিতিশীলতা নস্যাৎ করতেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park