1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে সাজেদা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে সাজেদা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।। (মুন্সীগঞ্জ, প্রতিনিধি)
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪৮ বার পঠিত
সিরাজদিখানে সাজেদা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং উপকারভোগীর মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাজেদা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আলাউদ্দিন কমপ্লেক্সে ফাউন্ডেশন কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।সাজেদা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে ১৫,০০০ উপকারভোগীর মধ্যে প্রায় ১,৩০,০০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এরই ধারাবাহিকতায় সিরাজদিখান উপজেলায় ৮৫ জন উপকারভোগীর মাঝে ৫১০টি চারা এবং মুন্সিগঞ্জ জেলায় ১,৩৮৮ জন উপকারভোগীর মাঝে ১১,৬৮০টি চারা বিতরণ করা হয়।

চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান।

সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, ফোকাল পার্সন (কৃষি ইউনিট); মোঃ আবু তাহের ও সুব্রত সরকার আঞ্চলিক ব্যবস্থাপক ( বিবর্তন ও সূচনা); অধীর চন্দ্র দাস, আঞ্চলিক হিসাব কর্মকর্তা (অর্থ ও হিসাব); মোঃ আহসান হাবিব শাহিন ও মোঃ ফারুক আহমেদ, এলাকা ব্যবস্থাপক (সূচনা ও বিবর্তন); মোঃ সুমন হোসেন ও মোঃ জামাল হোসাইন, এলাকা হিসাব ব্যবস্থাপক (অর্থ ও হিসাব); চাঁন মিয়া (রুবেল), শাখা ব্যবস্থাপক; সরদার দিপু, কৃষি কর্মকর্তা এবং শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সাজেদা ফাউন্ডেশনের এ উদ্যোগের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং উপকারভোগীদের পুষ্টির চাহিদা পূরণ ,বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park