1. admin@weeklyprekkhapot.com : admin :
ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত
ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

ঢাকায় অনুষ্ঠিত ‘ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০২৬’-এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরুষ হ্যান্ডবল দল বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসারকে ৩৭-৩৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত নৈপুণ্য প্রদর্শন করে বিজিবি হ্যান্ডবল দল। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি ধারাবাহিক গোল আদায়ের মাধ্যমে শেষ পর্যন্ত চার গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ ছাড়াও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি হ্যান্ডবল দল এবং বাংলাদেশ ‘এ’ দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিও পেয়েছেন বিজিবির দুই খেলোয়াড়। সিপাহী অনিক হাসান নির্বাচিত হয়েছেন বেস্ট ডিফেন্ডার এবং ল্যান্স নায়েক তাজু হাসান পেয়েছেন শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার।

বিজিবির শিরোপা জয়ের ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ দিতে পিলখানাস্থ বিভিন্ন ইউনিটের প্রায় ১৩০ জন বিজিবি সদস্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তাদের সরব সমর্থনে পুরো ম্যাচজুড়েই প্রাণবন্ত ছিল গ্যালারি।

ফাইনাল শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মজনু মোল্লা। অনুষ্ঠানে বিজিবির অতিরিক্ত পরিচালক (শিক্ষা)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে এই শিরোপা বিজিবির ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। দেশের ক্রীড়াঙ্গনে বিজিবির খেলোয়াড়দের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক নৈপুণ্যেরও এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park