1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

।। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।
  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাখি ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, এসআই ফরিদ, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শুকুরুদ্দীনসহ সংশ্লিষ্টরা।

পরে বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন।

এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা টিয়া পাখিগুলোকে খাঁচাবন্দি না রেখে প্রকৃতিতে অবমুক্ত করার উদ্যোগটি উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। পাখিপ্রেমী ও সচেতন মহলও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্য পাখি শিকার ও অবৈধভাবে আটকে রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, বনে পাখি বনেই মানায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park