দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপির সাথে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে একে বিশ্বের জন্য মডেল হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত আগামী বছর (২০২৭) অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ‘Disaster Risk Reduction Conference’-এ অংশগ্রহণ করতে প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
প্রতিমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের অব্যাহত উন্নয়নে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।