1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান

।। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। পরে পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ।

তিনি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর ইসলাম, শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক, সম্পাদক আব্দুল আজিজ খানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।অভিযানকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি জমে থাকা পানি অপসারণ ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

একই সঙ্গে পৌর এলাকার নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে মাইকিং ও সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হবে।

পৌর কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার কার্যক্রমের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park