1. admin@weeklyprekkhapot.com : admin :
প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে বাসায় দেখতে গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে বাসায় দেখতে গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত
প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে বাসায় দেখতে গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকা-কে মোহাম্মদপুরস্থ বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রী মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিক আব্দুল মতিনের অনন্য অবদান, রাজনৈতিক জীবনের সংগ্রামী স্মৃতি এবং মাতৃভাষার জন্য তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ভাষা সৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

মন্ত্রী চিকিৎসার জন্য গুলবদন নেছা মনিকার হাতে শিল্পী কল্যাণ ট্রাস্ট থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষা সৈনিক আব্দুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park