1. admin@weeklyprekkhapot.com : admin :
অধ্যাপক এ জেড এম শাখাওয়াত হোসেন শাহিন এর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অধ্যাপক এ জেড এম শাখাওয়াত হোসেন শাহিন এর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পঠিত
অধ্যাপক এ জেড এম শাখাওয়াত হোসেন শাহিন এর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
ছবি : অধ্যাপক এ জেড এম শাখাওয়াত হোসেন শাহিন।

নিজস্ব প্রতিবেদক:
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং দেশের সার্জারি চিকিৎসার প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ জেড এম শাখাওয়াত হোসেন শাহিন এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৪ বছর।
মরহুমের আত্মার প্রতি শান্তি কামনা করে সোমবার (৪ মার্চ, ২০২৪ ইং) সন্ধ্যায় এক শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন বলেন, মরহুম অধ্যাপক এ জেড এম শাখাওয়াত হোসেন শাহিন ছিলেন সার্জারি চিকিৎসার একজন দক্ষ ও নির্ভরশীল চিকিৎসক। তিনি আমার সাথে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি অল্প সময়েই দেশের সার্জারি চিকিৎসায় নির্ভরতার প্রতীক হয়েছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে জাতির অপরিসীম ক্ষতি হয়ে গেল। বেঁচে থাকলে তাঁর হাতে আরো অনেক মানুষ ভালো চিকিৎসা সেবা পেতে পারত। তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ ও অভীজ্ঞ চিকিৎসককে হারালো। এই ক্ষতি সহজে পুরণ হবার নয়।
স্বাস্থ্যমন্ত্রী মরহুমের আত্মার প্রতি শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park