1. admin@weeklyprekkhapot.com : admin :
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ জেলা শাখার শুভেচ্ছা বিনিময় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

।। সুনামগঞ্জ প্রতিনিধি ।।
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫১ বার পঠিত
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ জেলা শাখার শুভেচ্ছা বিনিময়। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস,সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি এ্যাডভোকেট শেরেনুর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার ও সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সম্প্রীতির জেলা হিসেবে সুনামগঞ্জে প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক ও ভাতৃত্বে বন্ধন রয়েছে তা অনন্য দৃষ্টান্ত। এই সম্প্রীতির ধারা সমুন্নত রাখতে ঐক্যের কোন বিকল্প নেই।

তিনি আগামী শারদীয় পূজায় প্রশাসনের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park