1. admin@weeklyprekkhapot.com : admin :
সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পঠিত
সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সম-অধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

গতকাল রাতে বান্দরবান শহরের রাজার মাঠে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বর্তমান সরকার দেশে বৈষম্যমুক্ত পরিবেশ তৈরি ও সবার সম-অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের এই চেষ্টা অব্যাহত থাকবে।

দেশে সামাজিক শান্তি বজায় রাখার বিষয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে অতীতে বিভিন্ন ধর্মীয় গুজব ছড়ানো হলেও সরকার দক্ষতার সাথে তা মোকাবিলা করেছে। পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ধর্মীয় ও মানবিক সম্প্রীতির ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমাদের পথ চলা যেন গোত্রভিত্তিক না হয়ে জাতিভিত্তিক হয়। আমরা বাংলাদেশী হিসেবে সবাই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সৃষ্টির সেরা জীব, এবং আমাদের সবাইকে একে অপরকে সহযোগিতা করা যাতে সমাজে শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় থাকে। আমাদের সম্প্রীতির এই ধারা অব্যাহত রেখে শান্তিময় পার্বত্য চট্টগ্রাম গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিং, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park