1. admin@weeklyprekkhapot.com : admin :
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-কাপড় ও কসমেটিকস জব্দ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-কাপড় ও কসমেটিকস জব্দ

।। শাহাবুদ্দিন আহামেদ ।। (বেনাপোল, যশোর প্রতিনিধি)
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-কাপড় ও কসমেটিকস জব্দ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, জিন্সের থান কাপড়, ফুসকা, কিসমিস, চকলেট ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১৩৮টি ভারতীয় শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, ৪.৫ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট ও ৪২৭টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

আটককৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, বলে জানান বিজিবি অধিনায়ক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park