1. admin@weeklyprekkhapot.com : admin :
শান্তি, সম্প্রীতি ও বৈষম্যমুক্ত বান্দরবান গঠনে চাই ঐক্যবদ্ধ প্রয়াস : পার্বত্য মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শান্তি, সম্প্রীতি ও বৈষম্যমুক্ত বান্দরবান গঠনে চাই ঐক্যবদ্ধ প্রয়াস : পার্বত্য মন্ত্রী

।। চট্টগ্রাম প্রতিনিধি ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত
শান্তি, সম্প্রীতি ও বৈষম্যমুক্ত বান্দরবান গঠনে চাই ঐক্যবদ্ধ প্রয়াস : পার্বত্য মন্ত্রী । (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পার্বত্য এলাকার সকল রাজনৈতিক ও আঞ্চলিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে আগমন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানই এলাকার মূল ভিত্তি।প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় পাহাড়ি অঞ্চলে সব সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হবে। পাহাড়ে স্বাস্হ্যসেবার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি এবং কৃষকদের জন্য কফি ও কাজুবাদাম চাষে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বান্দরবানের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোটারদের আস্থা ও ভালোবাসায় তিনি আজ সংসদে এবং মন্ত্রিসভায় পার্বত্যবাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। লাল-সবুজের পতাকার আদর্শ ধারণ করে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে একটি বৈষম্যমুক্ত বান্দরবান গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন মন্ত্রী।

বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গণির সভাপতিত্বে সমাবেশ সম্মেলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ, মো. জাহাঙ্গীর আলমসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী নীলাচল রাস্তার সংযোগস্থলে ‘হোটেল হিলি রেইনবো বান্দরবান’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবান আসার পথে কানাইরহাট, বাজালিয়া, সুয়ালক, বান্দরবান বিশ্ববিদ্যালয় ও রেইছাবাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে তাদের প্রিয় নেতা মন্ত্রী সাচিং প্রু-কে উষ্ণ ফুল ছিটিয়ে সংবর্ধনা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park