1. admin@weeklyprekkhapot.com : admin :
নজরুলের বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলা ভাঙ্গার সাহস যুগিয়ে ছিল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

নজরুলের বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলা ভাঙ্গার সাহস যুগিয়ে ছিল

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত
নজরুলের বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলা ভাঙ্গার সাহস যুগিয়ে ছিল। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

আগামীতে কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে যে-কোন বিষয়ে যে-কোন সামাজিক-সাংস্কৃতি অনুষ্ঠান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে করা হবে -ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

সোমবার (৩১ আগস্ট) সকালে ডিএনসিসির হল রুমে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রশাসক এ কথা জানান।

ভার্চুয়ালি বক্তব্যে প্রশাসক আরও বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন আমাদের জাতীয় চেতনার বাতিঘর, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার কলম গর্জে উঠেছিল তরবারির মত। তার বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলা ভাঙ্গার সাহস যুগিয়ে ছিল।

প্রশাসক জানান, আমাদের মহান মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল মুক্তিযোদ্ধাদের মূল অনুপ্রেরণা।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণীয় করে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ২৫ মে ২০২৬ হতে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন।

এই কার্যক্রমের আওতায় দেশজুড়ে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বছরব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানা অনুষ্ঠানের মাধ্যমে এটি পালিত হচ্ছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়েনসহ ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park