1. admin@weeklyprekkhapot.com : admin :
শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে এস্কুফ সিরাপ ও ইয়াবাসহ আটক-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে এস্কুফ সিরাপ ও ইয়াবাসহ আটক-১

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে এস্কুফ সিরাপ ও ইয়াবাসহ আটক-১। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

গতকাল (২৮ আগস্ট) রাতভর পরিচালিত এসব অভিযানে ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ (Eskuf) সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ জন আসামিকে আটক করা হয়। ​

প্রথম অভিযান (মুসলিমপুর, শিবগঞ্জ): সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

এ সময় ৩১০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ, ১টি সিএনজি ও ১টি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদ (১৯) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় এবং পিতার নাম মো. খলিল। তবে অভিযানের সময় আরও চারজন চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। ​দ্বিতীয় অভিযান (হোসেন ভিটা, ভোলাহাট): চাঁনশিকারী বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের গফুর মিয়ার আমবাগানে অভিযান চালায়। এখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ জব্দ করা হয়।

​তৃতীয় অভিযান (তেলকুপি, শিবগঞ্জ): তেলকুপি বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে তেলকুপি গ্রামের খায়রুল মেম্বারের আমবাগানে অভিযান পরিচালনা করে। এই অভিযানে মালিকবিহীন ৪৮ বোতল এস্কুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়। ​জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park