1. admin@weeklyprekkhapot.com : admin :
লক্ষ্মীপুরের কমলনগরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

লক্ষ্মীপুরের কমলনগরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

।। নূর হোসেন ।।
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত
লক্ষ্মীপুরের কমলনগরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)
    ‎‎কমলনগর (লক্ষ্মীপুর), ১৬ আগস্ট ২০২৬ (জাদৈন):
    ‎লক্ষ্মীপুরের কমলনগরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৬ আগস্ট) সকালে হাজিরহাট বাজারে কমলনগর থানা পুলিশের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

    শোভাযাত্রাটি হাজিরহাট বাজারের মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের দক্ষিণ মাথায় গিয়ে সমাবেশে মিলিত হন তারা।

    উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) ডা. শামসুল আলম, ওসি মোহাম্মদ ফরিদুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, যুবদলের আহবায়ক ইউছুপ পাটোয়ারী, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি শরীফুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু।

    এ ছাড়াও মাদক বিরোধী সমাবেশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

    সমাবেশে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, কমলনগর উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে তারা উপজেলার বিভিন্ন স্পটে সমাবেশ করছেন। আজকের পর থেকে আর সমাবেশ হবে না। এখন থেকে অভিযান চলবে।

    এ সময় মাদক কারবারিদের হুশিয়ারি দিয়ে ওসি বলেন, এ উপজেলায় যারা মাদক ও জুয়ার সাথে জড়িত তারা এখনো সময় আছে ভালো হয়ে যান। কমলনগরে মাদক এবং পুলিশ এক সাথে থাকতে পারবে না। হয় মাদক থাকবে; না হয় পুলিশ থাকবে।

    Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park