1. admin@weeklyprekkhapot.com : admin :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

বরিশাল, ১৬ আগস্ট ২০২৬ (জাদৈন):
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের তথ্য ও জনসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে প্রতিটি বিভাগে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সুবিধা দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব ভবনের ব্যবহারিক ক্ষমতায় গুরুত্ব দেওয়া হবে। আমরা আধুনিক তথ্য কমপ্লেক্সের ভ‌্যালু বৈশ্বিক পর্যায়ে নিতে চাই।

মন্ত্রী রোববার (১৬ আগস্ট) সকালে বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডের ইছাকাঠী কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্স নির্মাণের মূল লক্ষ্য শুধু একটি আধুনিক ভবন তৈরি করা নয়; বরং এর মাধ্যমে জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য ও সেবা প্রদান করা। একটি কম্পিউটার, স্মার্টফোন কিংবা অন্যকোনো প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে কেবল এর দামই গুরুত্বপূর্ণ নয়; এসব প্রযুক্তি মানুষের দৈনন্দিন কাজে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে তার উপরই এর প্রকৃত মূল্য নির্ভর করে। একইভাবে তথ্য কমপ্লেক্সের প্রকৃত সাফল্যও নির্ভর করবে এটি থেকে কতটা আধুনিক এবং কার্যকরভাবে জনগণ সেবা গ্রহণ করতে পারছে তার উপর।

তিনি বলেন, তথ্য কমপ্লেক্সে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবার পাশাপাশি উন্নতমানের সিনেমা প্রদর্শনের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে। প্রচলিত সিনেমা হলের তুলনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দর্শকদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে।

সেখানে থ্রিডি, ফোরডিসহ আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ধাপে ধাপে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এসব সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর বিস্তৃতি ঘটলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীও আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবার আরও কাছাকাছি আসার সুযোগ পাবে বলেও তিনি মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার ও পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বিশেষ অতিথির বক্তব্য করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান। এসময় বরিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেদ হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park