1. admin@weeklyprekkhapot.com : admin :
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শ্যামনগরে সাউসের র‍্যালি ও আলোচনা সভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শ্যামনগরে সাউসের র‍্যালি ও আলোচনা সভা

।। সাতক্ষীরা প্রতিনিধি ।।
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শ্যামনগরে সাউসের র‍্যালি ও আলোচনা সভা। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

সাতক্ষীরা, ১০ আগস্ট ২০২৬ (জাসাপ্রে):
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা (সাউস)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও সুধী আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউসের পরিচালক বাবলু বিশ্বাস বাবু, শ্যামনগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মো. শহিদুজ্জামান শহিদ গাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়ন শাখার আমীর মাস্টার গাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো. আজগার আলী (বুলু), বিশিষ্ট সমাজসেবক ফাদার লুইজি পাজ্জি এবং ইউনিয়ন পরিষদ সদস্য দিপালী রাণী গায়েন।

বিশিষ্ট সমাজসেবক বাবুল লাল মুন্ডার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সংস্কৃতি সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park