1. admin@weeklyprekkhapot.com : admin :
নেত্রকোণায় চালকসহ ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নেত্রকোণায় চালকসহ ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

।। মহিউদ্দিন ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত
নেত্রকোণায় চালকসহ ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

​নেত্রকোণা, ০৬ আগস্ট ২০২৬ (জাসাপ্রে):
নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ এক তরুণকে আটক করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত আরও একজন পালিয়ে যান।

গত মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেল ৪টা ১০মিনিট থেকে ৫টা ৪৫মিনিট পর্যন্ত মদন থানাধীন মদন দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি চৌকস রেইডিং টিম মদন দক্ষিণপাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের দক্ষিণ দুয়ারী দুচালা টিনের বসতঘর ও ঘরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জিপারযুক্ত নীল রঙের দুটি পলি প্যাকেটে রক্ষিত ৪০ গ্রাম ওজনের মোট ৪০০ (চারশত) পিস অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেটসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ‘ZAARA’ নামীয় একটি ১০০ সিসি (নম্বর বিহীন) মোটরসাইকেল ও দুটি চাবি জব্দ করে রেইডিং টিম। জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

অভিযানে গ্রেফতার হওয়া তরুণ মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহামাদ আলী ও মৃত রাবিয়া বেগমের ছেলে মোঃ সাবিরুল ইসলাম (২০)। অপরদিকে ঘটনার সময় একই গ্রামের মোঃ নুরু মিয়া ও সজু আক্তারের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনায় জড়িত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নেত্রকোণা জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ নাজমুল হুদা বাদী হয়ে মদন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park