1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখান উপজেলা বিএনপি’র নেতাদের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখান উপজেলা বিএনপি’র নেতাদের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পঠিত
সিরাজদিখান উপজেলা বিএনপি’র নেতাদের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

মুন্সীগঞ্জ, ০৫ আগস্ট ২০২৬ (জাসাপ্রে):
গত ৪ আগস্ট লতব্দী এলাকায় আয়োজিত একটি মানববন্ধনে তাকে এবং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়াকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সাংবাদিক সম্মেলন করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য এম হায়দার আলী।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সিরাজদিখান প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এম হায়দার আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করে আসছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তিনি ও তার দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জুয়া এবং অবৈধ বালু-মাটি কাটার বিরুদ্ধে দলীয়ভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন , গত ৪ আগস্ট লতব্দী এলাকায় আয়োজিত একটি মানববন্ধনে তাকে এবং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়াকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করা হয়েছে। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।

তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন ও দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এম হায়দার আলী আরও বলেন, কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র তাকে জনগণের সেবা এবং দলের আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। অতীতের মতো ভবিষ্যতেও তিনি সিরাজদিখানের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন।

সাংবাদিক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে পুরো ঘটনার সুষ্ঠু, ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক আতাউর হোসেন, কেয়াইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাছিম খান, উপজেলা বিএনপি’র সদস্য পিয়ার আলী মোল্লাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park