1. admin@weeklyprekkhapot.com : admin :
​চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি ও সংবর্ধনা প্রদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

​চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি ও সংবর্ধনা প্রদান

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত
​চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি ও সংবর্ধনা প্রদান। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চাঁপাইনবাবগঞ্জ, ০১ আগস্ট ২০২৬ (জাসাপ্রে):
চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে ২০২৫ সালের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ আগস্ট) নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​

চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মোহা: আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা আহমদ।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা পরিচালনা করেন বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: শফিকুল ইসলাম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম লোহানী। ​

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ও পড়ালেখায় আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

​আলোচনা সভা শেষে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park