1. admin@weeklyprekkhapot.com : admin :
রমজানে বড় ইফতার পার্টি করা যাবে না, নির্দেশনা প্রধানমন্ত্রীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রমজানে বড় ইফতার পার্টি করা যাবে না, নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩১ বার পঠিত
রমজানে বড় ইফতার পার্টি করা যাবে না, নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
অপচয় বন্ধ করতে রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনও ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন তিনি। ইফতারের টাকাটা দান করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান।
বুধবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) মন্ত্রিপরিষদের বৈঠকে অফিসের সময়সূচিও নির্ধারণ করা হয়। এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
প্রধানমন্ত্রী বলেছেন, কারও এ ধরনের অনুষ্ঠান করার ইচ্ছা থাকলে খাদ্য কিনে গরিবদের মধ্যে বিতরণ করতে পারে। এর মূল বার্তা হচ্ছে অপচয় যেন না করি। লোক দেখানো কার্যক্রমে যেন নিজেদের নিবেদিত না করি। খাদ্য ও অর্থের অপচয় হলে ধর্মীয় দিক থেকে কোনও যৌক্তিকতা থাকে না।
সচিব জানান, রমজানে সরকারি-আধা সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। নামাজের জন্য ১টা থেকে দেড়টা বিরতি থাকবে। ব্যাংক ও আদালত নিজ নিজ অফিস সময় নিজের মতো করে ঠিক করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park