1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চাঁপাইনবাবগঞ্জ, ৩০ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১ টার সময় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
​জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. হোসেন শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ
প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, মাছরাঙা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ।

আরও বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক শামসুল ইসলাম টুকু, প্রবীন ক্রীড়াবিদ ইসরাইল সেন্টু, সুজনের জেলা সভাপতি ও নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, চেম্বার অব কমার্সের পরিচালক শহীদুল ইসলাম শহীদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফুল ইসলাম সিদ্দিকী কাজল, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলম, জেলা হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ রায়, জেলা কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।

বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশন প্রতিদিন সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন,
নাটক ও বৈচিত্রময় অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে স্থানীয় সমস্যা, উন্নয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের আহ্বান জানান তারা।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করেন অতিথিরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park