1. admin@weeklyprekkhapot.com : admin :
শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত
শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চাঁপাইনবাবগঞ্জ, ২৪ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রসুল মিয়া (৪২)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের ফয়েজ উদ্দিন ও সালেহা বেগমের ছেলে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ২১ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ২৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান শুরু করে। পরে ২৪ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে আজমতপুর হুদমাপাড়া এলাকায় রসুল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার হেফাজত থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ১ কেজি হেরোইন এবং ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-৪৯, জিআর নং-২৫৩/২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, জেলার মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park