মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) বেলা সাড়ে ১০টার দিকে কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন। পরে দুপুর ১টার দিকে পুরস্কার বিতরণের মাধ্যমে দুপুরে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নূহ উল আলম লেনিন।
এছাড়াও উপস্থিত ছিলেন- মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, গভর্নিং বডির সদস্য মো. শাহালম খান, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান মৃধা,সাধারণ সম্পাদক মো.মাসুদ খান, জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু,সমাজসেবক মো. শাহালম খান, লেখক সামছুল হক, মুক্তিযোদ্ধা আবজল হোসেন, অ্যাডভোকেট শহিদুল ইসলাম,মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.আহসানুল ইসলাম আমিন প্রমুখ।