ঢাকা, ২২ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিসিআরসি’র উদ্যোগে “মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন চেয়ারম্যান, শ্রম আপিল ট্রাইবুনাল।
তিনি বলেন, সাংবাদিক পারে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে এজন্য তারা সমাজ বিনির্মানে কাজ করছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সমাজপতিরা যদি সঠিক ভাবে কাজ করে তাহলে মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
প্রধান আলোচক ছিলেন, অধ্যাপক ড.আ.ন.ম মেশকাত উদ্দিন উপাচার্য প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।
তিনি বলেন, অভিভাবকদের সঠিক ভাবে সন্তানদের গাইড করতে হবে পাশাপাশি সন্তানদের যথেষ্ট সময় দিতে হবে। সন্তানদের নিয়মিত খোঁজ খবর নিতে হবে তাহলেই মাদকমুক্ত পরিবার ও সমাজ গড়া সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অধ্যাপক ড.আব্দুর রহমান, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, এস এম বিপাশ আনোয়ার নির্বাহী সভাপতি জিয়া সাংস্কৃতিক জোট, এ কে এম মুসফেকুল আলম ব্যবস্থাপনা পরিচালক ই-ক্রয় ডটকম, ফারহানা চৌধুরী সভাপতি বাংলাদেশ নৃত্য শিল্পী পরিষদ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আলী আশরাফ আখন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।
আলোচনা শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।