1. admin@weeklyprekkhapot.com : admin :
নবাবগঞ্জ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নবাবগঞ্জ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত
নবাবগঞ্জ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চাঁপাইনবাবগঞ্জ, ২০ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠেই দেশের যোগ্য নাগরিক হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. তোহরুল ইসলাম সোহেল এবং সাবেক শহর শিবির সভাপতি আবু তালেব।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নুসরাত খানম ও আসাদুজ্জামান সাদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন ডা. আয়েশা জুলেখা ও সিটি কলেজের প্রভাষক ফরিদা পারভীন। বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. নেয়ামতুল্লাহ।

বক্তারা বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি অভিভাবক, শিক্ষক এবং বিদ্যালয়েরও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park