1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সদস্যদের চেম্বারের শুভেচ্ছা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সদস্যদের চেম্বারের শুভেচ্ছা

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সদস্যদের চেম্বারের শুভেচ্ছা। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চাঁপাইনবাবগঞ্জ, ১৮ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, পরিচালক আলহাজ মো. শুকুরুদ্দিন, মো. মনিরুল ইসলাম মুনি, শহিদুল ইসলাম শহীদ, আরিফ উদ্দিন ইতি, সাবেক সহ-সভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম এবং ব্যবসায়ী শামসুল হক গানুসহ চেম্বারের অন্যান্য সদস্য ও ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক পরিবহন ও ট্রাক মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে জেলার পরিবহন খাতের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির সার্বিক সফলতা কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park