1. admin@weeklyprekkhapot.com : admin :
সেমিফাইনালের আগে বেলিংহামের শহরে উৎসবের আমেজ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সেমিফাইনালের আগে বেলিংহামের শহরে উৎসবের আমেজ

।। স্পোর্টস ডেস্ক ।।
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

ঢাকা, ১৫ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
আজ রাতে বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। আর এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে সবার মুখে মুখে একটি নাম-জুড বেলিংহাম। এই তারকা মিডফিল্ডারের দুর্দান্দ পারফরম্যান্সই ইংল্যান্ডকে আর্জেন্টিনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে পৌঁছে দিয়েছে।

উত্তর আমেরিকার গ্যালারি থেকে শুরু করে ইংল্যান্ডের পাড়ার পানশালা- সবখানেই সমর্থকেরা বিটলসের বিখ্যাত গান ‘‘হেই জুড” গেয়ে উঠছেন। অনেকের গায়ে দেখা যাচ্ছে “Bend it like Bellingham” লেখা টি-শার্ট, যা ২০০০-এর জনপ্রিয় চলচ্চিত্র “Bend it like Beckham”-এর নামের অনুকরণে তৈরি।

তবে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে সবচেয়ে বেশি সম্মান জানানো হচ্ছে তার জন্মশহর স্টোরব্রিজে। ইংল্যান্ডের মধ্যাঞ্চলে বার্মিংহামের পশ্চিমে অবস্থিত শান্ত এই মার্কেটের শহর এখন যেন বেলিংহামময়।

সাইকেল চালিয়ে শহরের শপিং সেন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় অবসরপ্রাপ্ত কিথ হল বেলিংহামের সুপারহিরো কমিকস-শৈলীর একটি দেয়ালচিত্রের দিকে তাকিয়ে উষ্ণ অভিবাদন জানান। হল এএফপিকে বলেন, “সে আমাদের এলাকার ছেলে। এখন রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও সে নিজের শিকড়ের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।”

স্টোরব্রিজ জুনিয়র্স ক্লাবে খেলেই বেলিংহামের ফুটবলজীবনের শুরু। পরে তিনি বার্মিংহাম সিটির যুব দলে যোগ দেন এবং ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল দলে খেলেন।

২১ বছর বয়সী স্থানীয় মুদি দোকানের কর্মী স্যাম হোলডেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সে আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছে। এতে আমি মোটেও অবাক নই। কারণ এই মুহূর্তে সেই পৃথিবীর সবচেয়ে চমৎকার ও আকর্ষণীয় মানুষ।”

তিনি আরও বলেন, “হ্যারি কেন অবশ্যই কঠিন সময়ে আমাদের উদ্ধার করতে পারে। কিন্তু জুড বেলিংহাম ইংল্যান্ডকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে, যেখানে পৌঁছানোর সামর্থ্য এই দলের আছে।”

আঞ্চলিক রেলওয়ে প্রতিষ্ঠান ওয়েস্ট মিডল্যান্ডস রেলওয়ে এ সপ্তাহে “জুড” নামধারী যাত্রীদের জন্য স্টোরব্রিজে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিনিধি জনি ওয়াইজম্যান বলেন, “অঞ্চলের সব ‘জুড’-কে আমরা স্টোরব্রিজ শাটলে বিনামূল্যে ভ্রমণের আমন্ত্রণ জানাতে মুখিয়ে আছি।”

বেলিংহামকে ঘিরে উন্মাদনা শুধু ব্ল্যাক কান্ট্রি অঞ্চলেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি রেলস্টেশনের নামও সাময়িকভাবে বদলে “জুড বেলিংহাম স্টেশন” রাখা হয়েছে।

শনিবার নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পর বেলিংহাম টুর্নামেন্টে ছয় গোল নিয়ে অধিনায়ক হ্যারি কেনের সাথে সমান অবস্থানে রয়েছেন।

স্থানীয় একটি দোকানের জানালায় বেলিংহামের প্রতিকৃতি দেখে পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি চিৎকার করে বলেন, “রাজা জুড দীর্ঘজীবী হোক!”

শনিবার মিয়ামির স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ম্যাচের পর বেলিংহামকে আবেগে চোখের পানি মুছতে দেখা যায়। সেসময় স্টেডিয়ামে উপস্থিত ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামও হাজারো সমর্থকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে “হেই জুড” গান গেয়ে তাকে অভিনন্দন জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park