1. admin@weeklyprekkhapot.com : admin :
প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলো নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলো নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলো নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

ঢাকা, ১৫ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আইমান কানিতা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করেছে। এ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১৫ জুলাই) ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইমান কানিতার হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ তুলে দেন।

এ সময় তিনি আইমান কানিতার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, আইমান কানিতার এই গৌরবময় অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের জন্য নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।

আইমান কানিতার এই জাতীয় স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জ বাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ তার অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park