1. admin@weeklyprekkhapot.com : admin :
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

।। মোঃ শিহাব উদ্দিন ।।
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

গোপালগঞ্জ, ১৫ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ তুহিনের সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাধ্যমে তদন্ত এবং তাঁকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রেস ক্লাব গোপালগঞ্জের উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা গণতন্ত্র, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাঁরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, শেখ তুহিনের সম্পদের উৎস ও আর্থিক লেনদেনের বিষয়ে দুদকের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন সময় টেলিভিশনের জয়ন্ত শের আলী।

এ সময় বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল, সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের মোস্তফা জামান, মাই টিভির আরিফুল ইসলাম এবং প্রেস ক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন ভয়ভীতি, হয়রানি বা মিথ্যা মামলার মাধ্যমে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। গণমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধনের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park