1. admin@weeklyprekkhapot.com : admin :
ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত  - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

।। মোঃ নুরুল ইসলাম ।।
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত
ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

ধামইরহাট (নওগাঁ), ১২ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১১টায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকারের সভাপতিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন প্রমূখ।

প্রতিপাদ্য বিষয় “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।” এই প্রত্যয় নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান প্রশান্ত চক্রবর্তী।

আলোচনা শেষে জাহানপুর ইউনিয়ন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) নুরুজ্জামান, ধামইরহাট মডেল ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শক (FWV) সাথী সিদ্দিকা, জাহানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন, ধামইরহাট ইউনিয়ন পরিবার কল্যান সহকারী নাদিরা আক্তারকে  ও ২টি প্রতিষ্ঠান ধামইরহাট মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং জাহানপুর ইউনিয়ন পরিষদকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park