1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে পৃথক দুই স্থান থেকে মরদেহ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে পৃথক দুই স্থান থেকে মরদেহ উদ্ধার

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত
সিরাজদীখানে পৃথক দুই স্থান থেকে মরদেহ উদ্ধার। (ছবি : জাতীয় সাপ্তাহীক প্রেক্ষাপট)

মুন্সীগঞ্জ, ১১ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক দুই স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) বিকালে উপজেলার নিমতলা রেলস্টশনের এলাকা থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রেল লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় । পরে ঢাকা রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রেল পুলিশের এস আই ( উপ-পরিদর্শক) মো.কাইয়ুম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করছি রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।

অপরদিকে, সিরাজদীখান উপজেলার সিরাজদীখান –গুডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়নের ভিটিগাও গোয়াল পাড়া এলাকায় রাস্তার পাশে নুরুল ইসলাম নামে (৬৫) এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে সিরাজদীখান থানা পুলিশ।

বিকাল সাড়ে ৩টায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। নুরুল ইসলাম সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগলিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র।

সিরাজদীখান থানার ওসি তদন্ত মো. হাবিবুর রহমান জানান, আজ দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় অটোচালক নুরুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তার অটোটি দুমড়ে মুচড়ে যায়।

তিনি আরও জানান, ধারনা করছি, গুরুতর আহত নুরুল ইসলামকে উদ্ধার করে অজ্ঞাত ব্যক্তি হাসপাতালে রওনা দিলে পথেই অটো চালক নুরুল ইসলাম মারা যায়, ঝামেলা এড়াতে মরদেহটি রাস্তায় ফেলে যায়। বর্তমানে মরদেহটি থানায় আছে।

নিহত অটো চালক নুরুল ইসলামের ভাগিনা মো. শাহীন বলেন, আমরা ধারণা করছি, যে গাড়িটি আমার মামাকে দুর্ঘটনায় আহত করেছে, তারাই হাসপাতালে নিয়ে যাচ্ছিল পথে মামা মারা গেলে মরদেহটি রাস্তায় ফেলে যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park