1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপড়ীগঞ্জ এসএম ফাজিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপড়ীগঞ্জ এসএম ফাজিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন

।। মোঃ আশরাফুল ইসলাম আকন্দ ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত
চাঁপড়ীগঞ্জ এসএম ফাজিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কামারদহ ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁপড়ীগঞ্জ এসএম ফাজিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম জিন্নাতুল ইসলাম কানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, মাদ্রাসার অধ্যক্ষ খালেকুর রহমান, পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুল কবির রিপন, কামারদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু, উপজেলা সেচ্ছাসেক দলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ হাসানুল কবির রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার, যুগ্ম আহ্বায়ক আনারুল মিয়া, রশিদুল ইসলাম এরোম, আসাদুজ্জামান রানা, এ কে এম আবু নাসের জুয়েল, নির্মল কুমার ভুট্টু, কামারদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক আবু সিয়াম, ছাত্রদল নেতা তানজিমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

ভবনটি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সফলতা এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park