1. admin@weeklyprekkhapot.com : admin :
সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহির কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহির কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

।। অর্থনৈতিক প্রতিবেদক ।।
  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত
সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহির কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

ঢাকা, ০৮ জুলাই ২০২৬ (জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট):
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ে সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (০৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাণিজ্য সচিব বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদ গণতান্ত্রিক প্রক্রিয়া, সদস্যদের অংশগ্রহণ এবং ইতিবাচক কর্মসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

তিনি আরও বলেন, এ পরিষদের লক্ষ্য শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সহযোগিতা, সম্প্রীতি ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করাও এর অন্যতম দায়িত্ব। কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তা দ্রুত ও গঠনমূলকভাবে সমাধানের সুযোগ থাকা প্রয়োজন।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পেশাগত সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তিনি সবাইকে আইন, নিয়ম ও শৃঙ্খলার মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য,গত ২৯ জুন অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে পরিষদের ১৪ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে আজ নতুন কমিটির সভাপতির দায়িত্ব নির্ধারণ করা হয়। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু মহান সোম এবং ব্যক্তিগত কর্মকর্তা মো. শওকত হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে অবসরজনিত কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল মজিদ ও ক্যাশ সরকার মো: শফিক উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীন, অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া, যুগ্মসচিব, উপসচিবসহ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park