1. admin@weeklyprekkhapot.com : admin :
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “দালালমুক্ত” ঘোষণা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “দালালমুক্ত” ঘোষণা

ধামরাই প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০২ বার পঠিত
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “দালালমুক্ত” ঘোষণা

ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন সম্পূর্ণ ‘দালালমুক্ত’।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, ২০২০ সালে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূর রিফফাত আরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দালালমুক্ত করার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় দালাল চক্রের সঙ্গে জড়িত বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে অনিবন্ধিত হাসপাতাল বন্ধ, আর্থিক জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।
তবে বন্ধ হাসপাতালগুলো কৌশলে দালালদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী সংগ্রহের চেষ্টা চালায়; গোপনে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা শুরু করে। বিষয়টি জানতে পেরে বিভিন্ন সময়ে হাসপাতাল চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ডা: নূর রিফফাত আরা।
সর্বশেষ ৩০ জানুয়ারি হাসপাতাল চত্বর থেকে প্রাইভেট প্রতিষ্ঠানের দালালকে উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট করা হয় এবং মুচলেকা নেয়া হয়।
এরপর ৩ সপ্তাহ কোন দালাল হাসপাতাল চত্বরে পরিলক্ষিত হয় নি।
যার ফলস্বরূপ গত ২২ ফেব্রুয়ারি, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দালাল মুক্ত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park