1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়ের স্বাদে শেষ ষোলোর টিকিট নিশ্চিত ব্রাজিলের, রেকর্ড স্পর্শ জার্মানির - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়ের স্বাদে শেষ ষোলোর টিকিট নিশ্চিত ব্রাজিলের, রেকর্ড স্পর্শ জার্মানির

।। স্পোর্টস ডেস্ক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত

ঢাকা, ৩০ জুন ২০২৬ (সাপ্তাহিক প্রেক্ষাপট):
গতরাতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা ছিল। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে বদলী খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে জয়ের স্বাদ নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ব্রাজিল।

বিশ্বকাপের ইতিহাসে পিছিয়ে থেকে ১৬তমবারের মত জয় নিয়ে মাঠ ছেড়ে জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল। জার্মানিও বিশ্বকাপের মঞ্চে ১৬বার পিছিয়ে থেকে জয়ের স্বাদ পেয়েছে।

এনিয়ে টানা ১১ বার বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল ব্রাজিল। ১৯৮৬ সালে এই রাউন্ডটি পুনরায় চালু হবার পর থেকে প্রতিটি টুর্নামেন্টেই শেষ ষোলোতে খেলেছে ব্রাজিল।

ম্যাচের ৯৫ মিনিটে জাপানের বিপক্ষে জয়সূচক গোলটি করেন মার্টিনেলি। বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে যেকোন দলের এটি সবচেয়ে দেরিতে করা ম্যাচজয়ী গোল।

জাপানের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। তারপরও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে তারা। তাই দীর্ঘ ৮৮ বছর পর প্রথমার্ধে পিছিয়ে থেকেও বিশ্বকাপের নক আউট ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। সর্বশেষ ১৯৩৮ সালে চেকোস্লোভাকিয়ার প্রথমার্ধে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পেয়েছিল তারা। ১৯৩৮ সালের পর এমন পরিস্থিতিতে ৪টি ম্যাচ হেরেছে ব্রাজিল।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের চারটি গোলে অ্যাসিস্ট করেছেন ব্রুনো গিমারেস। বিশ্বকাপের এক আসরে ব্রাজিলের হয়ে এর চেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড রয়েছে কেবল পেলের। ১৯৭০ সালের বিশ্বকাপে ৬টি অ্যাসিস্ট করেছিলেন পেলে।

জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর মিডফিল্ডার ক্যাসেমিরোর গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। ৩৪ বছর ১২৬ দিনে গোল করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের হয়ে গোল করা দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় তিনি। তবে এক্ষেত্রে রেকর্ডটি বেবেতোর। ১৯৯৮ সালের বিশ্বকাপে ৩৪ বছর ১৩৭ দিন বয়সে গোল করেছিলেন বেবেতো।

জাপানের বিপক্ষে ম্যাচে ২১০টি সফল পাস দিয়েছে ব্রাজিল। বিশ্বকাপে প্রতিপক্ষের আক্রমণভাগে ব্রাজিলের সর্বোচ্চ পাসের রেকর্ড এটি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park