ঢাকা, ২৭ জুন ২০২৬ (সাপ্তাহিক প্রেক্ষাপট):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের ধানমন্ডি সার্কেল পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাঙ্গামাটি হতে ঢাকাগামী সৌদীয়া সিল্কি পরিবহন চট্ট মেট্রো-ব-১১-১৯১৫ নং ধারী বাসটিতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ী ঢাকার দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অস্থায়ী মাদক বিরোধী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে সময় ভোর ০৪ টা ৩০ মিনিটে রাঙ্গামাটি হতে ঢাকাগামী সৌদীয়া সিল্কি পরিবহন চট্ট মেট্রো-ব-১১-১৯১৫নং বাসের যাত্রীকে বিধি মোতাবেক তল্লাশী করে সর্বমোট ৮০০০ (আট হাজার) পিস ইয়াবাসহ আসামীদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর সম্পর্কে আত্মীয়-স্বজন তারা একে অপরের সাহায্য করার মাধ্যমে পারস্পরিক যোগসাজসে দীর্ঘদিন যাবৎ উক্ত ইয়াবা ব্যবসা করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য :
ইয়াবা ৮০০০ (আট হাজার) পিস
আসামীদের তথ্যঃ
(১) কেরামা চাকমা (৩৮)
(২) লাউমং চাকমা (৪৪)
(৩) লেড়াইয়া চাকমা (২৪)
(৪) চামিয়া চাকমা (২৯)
উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক যাত্রাবাড়ী থানায় ০১ (এক) টি মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।