1. admin@weeklyprekkhapot.com : admin :
তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার পঠিত
তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী
ছবি : ভারতীয় এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান (বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, ফাওসি, পিএসসি)’র আমন্ত্রণে ভারতীয় বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী (পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি)’র সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দল সোমবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধান ভিআর চৌধুরী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনজন সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন।
সফরকালে তিনি বিএএফের প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন। ভারতীয় বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের (যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন) প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করেন ভারতীয় বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park