1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ২৪ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম): ‎
‎চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

‎বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি রাজশাহী স্টোর নামক গার্মেন্টস  দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

‎প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

‎চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনা রশিদ (সাবেক এমপি) এবং চাঁপাইনবাবগঞ্জের এক ও তিন নম্বর আসনের এমপি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সান্ত্বনা দেন। 

প্রাথমিকভাবে জানা গেছে আগুনে চারটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park