1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান টাস্ক ফোর্স কমিটির - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান টাস্ক ফোর্স কমিটির

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত
ঢাকা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান টাস্ক ফোর্স কমিটির

ঢাকা, ২৪ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি ঢাকা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান পরিচালনাসহ মনিটরিং কার্যক্রম চালাবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স কমিটি” কর্তৃক বাসা বাড়িতে এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান পরিচালনার অংশ হিসেবে বুধবার (২৪ জুন) গুলশান-২ এর রোড নম্বার ১০৭ ও ১১২ এর কয়েকটি স্থাপনায় অভিযান কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

এ সময়ে প্রতিমন্ত্রী নগরবাসীকে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে নিজেদের নিরাপত্তার জন্য তাদের প্রতিটি বাড়ির বেলকুনি, টপ, ছাদ বাগান ও নিচের অংশগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত ০৩ মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসা বাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় তিনি নগরবাসীকে নিজেদের বাসা বাড়ি ও বাড়ির ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতার অনুরোধ করেন।

অভিযানকালে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী ১০৭ নাম্বার রোডের চয়েজ রেস্টুডেন্ট এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের জন্য কারাদন্ড দেন।

অভিযান কার্যক্রম পরিচালনার সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্টীকারের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park