1. admin@weeklyprekkhapot.com : admin :
মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

।। ফরহাদ হোসেন ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত
মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ১৮ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
দেশের সকল মহানগরসহ গ্রামীণ জনপদে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন এবং নতুন খেলার মাঠ স্থাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের বিষয়ে এই সভায় বিশেষ জোর দেওয়া হয়।

সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক দেশের সকল জেলায় ও উপজেলায় তথ্য-উপাত্ত সম্বলিত খালি মাঠের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন। আগামী ৩০ জুন তারিখের মধ্যে এই তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণের জন্য তিনি সংশ্লিষ্টদের জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে খেলার মাঠ প্রস্তুতির কাজ শুরু করব। তরুণ যুবদের খেলার সুযোগ সৃষ্টিতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় না জড়িয়ে সকলকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

এই সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম।

এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া এনডিসি এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগম সভায় অংশ নেন।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে দেশের প্রতিটি অঞ্চলে তরুণদের জন্য খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park