1. admin@weeklyprekkhapot.com : admin :
গোদাগাড়ীতে ‘ডাসকো ফাউন্ডেশন’র উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গোদাগাড়ীতে ‘ডাসকো ফাউন্ডেশন’র উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

।। জাহিদুল ইসলাম ।।
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত
গোদাগাড়ীতে ‘ডাসকো ফাউন্ডেশন’র উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

গোদাগাড়ী (রাজশাহী), ১৫ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর উচ্চ বিদ্যালয়ে ‘ডাসকো ফাউন্ডেশন’ বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল ও বুথ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে দাতা সংস্থা নেটজ বাংলাদেশ, কোডেক ও বারসিকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানান। পরে প্রতিনিধিদল স্টুডেন্ট ফোরামের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও বাস্তবায়ন প্রক্রিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিবেশগত মানবাধিকার সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শনের পাশাপাশি অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশিত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বিষয়ক সচেতনতামূলক নাটিকা উপভোগ করেন। নাটিকাটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

এ সময় অতিথিরা বিভিন্ন প্রদর্শনী বুথ পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং বিদ্যালয় প্রাঙ্গণে জাম ও নিম গাছের চারা রোপণ করেন। পরে ফটোসেশনের মাধ্যমে পরিদর্শন কার্যক্রমের সমাপ্তি ঘটে।

পরবর্তীতে প্রতিনিধিদল গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের আদরপাড়া সিএসও পরিদর্শন করেন। সেখানে সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন কার্যক্রম, অর্জন ও চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হন। স্থানীয় পর্যায়ে যুব ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেটজ বাংলাদেশের সারা খাতুন, বারসিকের বিদ্যুৎ মণ্ডল, রোকসানা পারভীন ও এফ এম মনজুরুর রহমান এবং ডাসকো ফাউন্ডেশনের শংকর কুমার স্বর্ণকার, মাকসুদা খানম, রোকসানা খাতুন ও দীপ্তি রানী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park